শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ৩৬ বস্তায়, ২,১১,৬৮০/-(দুই লক্ষ এগার হাজার ছয়শত আশি) টাকার, ১৭৬৪ কেজি ভারতীয় চিনিসহ ০১ (এক)টি ডিআই পিকআপ আটক, ০৩ (তিন) জন গ্রেফতারঃ
০৪/১২/২০২৪ খ্রিঃ তারিখে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং শাহপরাণ (রহঃ) থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন এর তদারকিতে দিবাকালীন সিয়েরা-৬৬ ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ) মোঃ সানাউল ইসলাম ও সঙ্গীয় ফোর্স কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩৬ বস্তায় মোট ১,৭৬৪ কেজি ভারতীয় চিনি, যার বাজারমূল্য প্রায় ২,১১,৬৮০ টাকা, উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি ডিআই পিকআপ আটক এবং তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
৪ ডিসেম্বর দুপুরে সিয়েরা-৬৬ ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ) মো. সানাউল ইসলাম এবং সঙ্গীয় ফোর্স মুরাদপুর এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় চিনি সিলেট শহরে নিয়ে আসা হচ্ছে। সন্ধ্যা ১৯.৩৫ ঘটিকায় শাহপরাণ (রহঃ) থানাধীন খাদিম চৌমহনী হতে খাদিম চা- বাগানের রাস্তায় প্রবেশ পথে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করা হয়।
রাত ২০.১০ ঘটিকায় সিলেটগামী একটি ডিআই পিকআপ থামানো হয়। উপস্থিত সাক্ষীদের সামনে পিকআপটি তল্লাশি করে ৩৬ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। এর মধ্যে ২০টি বস্তায় লেখা ছিল “WHITE CRYSTAL SUGAR, INDIA” এবং বাকি ১৬টি বস্তায় “Mgi Fresh SUGAR”। প্রতিটি বস্তায় ৪৯ কেজি চিনি ছিল।
ডিআই পিকআপ: নীল ও হলুদ রঙের, নম্বরপ্লেট: সিলেট মেট্রো-ন-১১-১৫৪৫, চেসিস নং- ও ইঞ্জিন নং- অস্পষ্ট, মূল্য অনুমান ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা।
চিনি: মোট ওজন ১,৭৬৪ কেজি, বাজারমূল্য: ২,১১,৬৮০/-(দুই লক্ষ এগার হাজার ছয়শত আশি) টাকা
গ্রেপ্তারকৃতরা
জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়:
১. মো. রাজু (১৮), পিতা: আব্দুল জলিল, সাং: দক্ষিণ দেওয়ানেরগাঁও, গোয়াইনঘাট, সিলেট।
২. মো. জয়নাল আবেদীন (১৯), পিতা: মো. লাল মিয়া, সাং: দক্ষিণ দেওয়ানেরগাঁও, গোয়াইনঘাট, সিলেট।
৩. মো. জিল্লুর রহমান (২৫), পিতা: আশহাব উদ্দিন, সাং: সাতপরিকান্দি, গোয়াইনঘাট, সিলেট।
ঘটনার পরিপ্রেক্ষিতে শাহপরাণ (রহ.) থানায় এজাহার দায়ের করলে শাহপরাণ (রঃ) থানার এফআইআর নং-০২, তারিখ- ০৪ডিসেম্বর, ২০২৪; ধারা- 25B(1)(b)/25D The Special Powers Act, 1974 রুজু হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা প্রক্রিয়াধীন।
বিশেষ প্রতিবেদন 















