Dhaka 1:06 pm, Saturday, 30 May 2026

নাটোরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫

  • Reporter Name
  • Update Time : 04:47:44 pm, Wednesday, 22 October 2025
  • 142 Time View

নাটোরের নলডাঙ্গায় সর্বহারা নেতাসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ডিবি ও থানা পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সর্বহারা নেতাসহ এই পাঁচ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের ইদ্রিস আলীর ছেলে মাধনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সর্বহারা নেতা মোঃ আতাউর রহমান (৫০), একই এলাকার মোঃ আব্দুল সাত্তার ছেলে যুবলীগের কর্মী মোঃ সোহাগ (৩৩), পূর্ব মাধনগর গ্রামের মোঃ জামিল আরিন্দার ছেলে মাধনগর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ সুজন আরিন্দা (৩১), একই এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে আওয়ামী লীগ কর্মী মোঃ বাবুল (৫৫), ও মৃত শামসুল ইসলামের ছেলে যুবলীগ কর্মী মোঃ রুহুল আলম (৪২)।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃকতদের বিরুদ্ধে নলডাঙা উপজেলার বিভিন্ন এলাকায় চরমপন্থা কার্যক্রম, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অনেক অভিযোগ রয়েছে। সর্বহারা নেতা আতাউর রহমান এর বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

নাটোরে বিশেষ অভিযানে গ্রেফতার ৫

Update Time : 04:47:44 pm, Wednesday, 22 October 2025