১৭ দিনের সফরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এ সফরে দুই দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দিবা-রাত্রি। ১৫ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ ঢাকায় পা রাখবে। এরপর দুই দিন অনুশীলন শেষে ১৮ অক্টোবর ঢাকা শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে খেলবে। দ্বিতীয় ওয়ানডে ২০ অক্টোবর এবং শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। তারপর উভয় দলের গন্তব্য বন্দরনগরী চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে খেলবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। সাগরিকায় ২৭ অক্টোবর হবে প্রথম টি-টোয়েন্টি, ৩০ অক্টোবর দ্বিতীয় ম্যাচ এবং ১ নভেম্বর শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
ব্রেকিং নিউজ :
১৭ দিনের সফরে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
-
Reporter Name - Update Time : 07:45:35 am, Tuesday, 23 September 2025
- 104 Time View
Tag :
সর্বাধিক পঠিত










