মতিউর রহমান (দুলাল) গোয়াইনঘাট সিলেট থেকে: ১দিনের সফরে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সিলেটে ৪ সংসদীয় আসনের গোয়াইনঘাট উপজেলায় আসছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
বুধবার (১৮ই অক্টোবর) আলো বার্তাকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম) আহমদ কবির।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের কার্যকরী কমিটির সভায় অংশ নিতে নিজ নির্বাচনী এলাকা গোয়াইনঘাটে ১ দিনের সফরে আসবেন মন্ত্রী ইমরান । বৃহস্পতিবার (১৯অক্টোবর) সকাল ৮ টা ২০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি । পরে সকাল ১১ টায় গোয়াইনঘাট উপজেলা অডিটোরিয়ামে গোয়াইনঘাট উপজেলা আওয়ামিলীগের কার্যকরী সভায় অংশ নেবেন।
এর আগে সর্বশেষ গত ১৩ অক্টোবর মন্ত্রী ইমরান গোয়াইনঘাট জৈন্তাপুরে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান করবেন। বিকেল ৪ টায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসিসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
মতিউর রহমান দুলাল 









