Dhaka 7:07 pm, Monday, 20 April 2026

হিমাচল প্রদেশে বন্যা এবং ভূমিধসে ১৬ জনের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : 09:40:23 am, Monday, 14 August 2023
  • 237 Time View

ছবি: সংগ্রহীত

পার্শ্ববর্তী দেশ ভারতের হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধসের কারনে এ পর্যন্ত ১৬ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ প্রতিবেদনে এ তথ্য জানান।

সোমবার (১৪ আগস্ট) হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সোলান জেলায় ভারি বর্ষণে ৭ জন ও শিমলার সামার হিল এলাকার শিব মন্দিরে ভূমিধসে ৯ জন মারা গেছেন।
রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে জানান, তিনি মৃতদের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা দিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

মুখ্যমন্ত্রী জানান, এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, হিমাচলের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ অব্যাহত থাকবে। চামবা, কাংরা, হামিরপুর, মান্দি, বিলাশপুর, সোলান, শিমলা, কুল্লু ও সিরমাউর জেলার কিছু কিছু বিচ্ছিন্ন এলাকায় ভারি বৃষ্টিপাত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিধসে হিমাচলে ১৫ কিলোমিটার যানজট, আটকা পড়েছেন ২০০ পর্যটক। ২৪ জুন থেকে হিমাচল প্রদেশে বর্ষা মৌসুম শুরু হয়েছে। এখন পর্যন্ত বর্ষা মৌসুমে বিভিন্ন কারণে ২৫৭ জন নিহত হয়েছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

হিমাচল প্রদেশে বন্যা এবং ভূমিধসে ১৬ জনের মৃত্যু

Update Time : 09:40:23 am, Monday, 14 August 2023