সবশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ তো বটেই, প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচেও চেলসি ছিল দুর্দান্ত। বিশ্ব চ্যাম্পিয়ন সেই দলটিই মৌসুম শুরু করল একরাশ হতাশা নিয়ে। নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেয়েছে চেলসি।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০২৫-২৬ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে রোববার ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে স্প্যামফোর্ড ব্রিজের দলটি।
ম্যাচে ৭০ শতাংশ বলের দখল রেখেও আক্রমণে সুবিধা করতে পারেনি চেলসি। ১৯টি শটের কেবল তিনটি লক্ষ্যে রাখতে পারে তারা। কিন্তু গোলরক্ষককে ফাঁকি দিতে পারেনি একবারও।
বল দখলে অনেক পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়ে ছিল কিছুদিন আগে লিভারপুলকে হারিয়ে এফএ কাপ জেতা ক্রিস্টাল প্যালেস। ১২টি শটের চারটি লক্ষ্যে রাখে তারা।
গত মাসে যুক্তরাষ্ট্রে ইউরোপ চ্যাম্পিয়ন পিএসজিকে ৩-০ গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপ জেতে চেলসি।
Reporter Name 









