Dhaka 1:13 am, Wednesday, 22 April 2026

সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

  • Reporter Name
  • Update Time : 06:05:20 am, Monday, 29 September 2025
  • 98 Time View

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৯ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৩ পয়েন্টে অবস্থান করে। ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে যথাক্রমে ১১৬৪ ও ২০৮৪ পয়েন্টে রয়েছে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে ৮২ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

সোমবার এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৯টি কোম্পানির শেয়ার। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানিগুলো, ওরিয়ন ইনফিউশন, কে অ্যান্ড কিউ, জেনেক্স, সামিট অ্যালায়েন্স পোর্ট, সোনালি পেপার, সিমটেক ইন্ডাস্ট্রি, প্রগতি লাইফ, ডোমেনেজ, খান ব্রাদার্স ও সিভিও পেট্রোকেমিক্যাল।

এর আগে, আজ লেনদেন শুরুর প্রথম ৫ মিনিটে ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে ২ পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর অর্থাৎ সকাল ১০টা ২০ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৮৮ পয়েন্টে অবস্থান করে।
অপরদিকে, আজ সোমবার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর অর্থাৎ সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৮ পয়েন্টে অবস্থান করে। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। এদিন সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। একসময়ের ২০টি কোম্পানির দাম বেড়েছে, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানি শেয়ারের দর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন

Update Time : 06:05:20 am, Monday, 29 September 2025