Dhaka 10:43 am, Tuesday, 21 April 2026

সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করব-সাকিব আল হাসান

  • Reporter Name
  • Update Time : 08:57:20 am, Saturday, 26 August 2023
  • 240 Time View

৩০ আগস্ট পাকিস্তানে পর্দা উঠবে এশিয়া কাপের। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো স্কোয়াড ঘোষণা করেছে। প্রস্তুতি নিচ্ছে শিরোপার মিশনেও। বাংলাদেশ ক্রিকেট দলও নাম ঘোষনা করেছে।
এশিয়া কাপের উদ্দেশ্যে দেশছাড়ার আগে শনিবার মিরপুরে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক সাকিব আল হাসান।

এ সময় সাকিব বলেন, ‘এশিয়া কাপে আমাদের প্রথম ম্যাচ শ্রীলংকার বিপক্ষে। ওখানে যেটা দেখেছি এবং অতীত রেকর্ড যা বলছে, ব্যাটসম্যানরা ভালো রান পায়। এবারও তেমন কিছুই হবে। এ জন্য বেশ চ্যালেঞ্জ থাকবে বোলারদের সামনে। তবে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি।’

তিনি বলেন, ‘আমি যদিও ছিলাম না, কোচদের সঙ্গে কথা বলে জেনেছি, দলের প্রস্তুতি খুব ভালো হয়েছে। আমরা সবদিক থেকে প্রস্তুত আছি। এশিয়া কাপে আমরা আগে ভালো খেলেছি। এবারও ভালো খেলতে চাই। এ জন্য আমাদের আগে সুপার ফোরে কোয়ালিফাই করতে হবে। প্রথম দুটি ম্যাচ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করব।’

উল্লেখ্য, আগামী ৩০ আগস্ট শুরু হবে ছয় দলের মহাদেশীয় আসরটি। ওয়ানডে সংস্করণের প্রতিযোগিতাটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৭ সেপ্টেম্বর। ফাইনালের জন্য ১৮ সেপ্টেম্বরকে রিজার্ভ ডে হিসেবে রাখা হয়েছে।

About Author Information

সর্বাধিক পঠিত

সুযোগ থাকলে প্রতিটি ম্যাচ জেতার চেষ্টা করব-সাকিব আল হাসান

Update Time : 08:57:20 am, Saturday, 26 August 2023