Dhaka 8:59 pm, Tuesday, 21 April 2026

সিলেটে অস্ত্রসহ আটক ১

  • Reporter Name
  • Update Time : 04:03:46 pm, Sunday, 5 October 2025
  • 136 Time View

সিলেটে অস্ত্রসহ এক কৃষি খামারের মালিককে আটক করেছে পুলিশ। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত পৌণে ১২টার দিকে ওসমানীনগর থানার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের কিয়ামপুরস্থ ফার্মে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ছামাদ মিয়া (৩৩) ফার্মের মালিক ও কিয়ামপুর গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, শনিবার রাত পৌণে ১২টার দিকে গোপন সূত্রে খবর পেয়ে ফার্মে অভিযান চালানো হয়। এসময় কৌশলে ছামাদ মিয়া পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করা হলে তিনি খামারের অফিস কক্ষের লকারের ড্রয়ারে রাখা একটি বিদেশি রিভলবার বের করে দেন। জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্রের কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

সিলেটে অস্ত্রসহ আটক ১

Update Time : 04:03:46 pm, Sunday, 5 October 2025