Dhaka 5:12 am, Tuesday, 21 April 2026

সিলেটের জগন্নাথপুরে নলজুর নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে তলিয়ে যায়

  • Reporter Name
  • Update Time : 06:12:23 am, Wednesday, 23 August 2023
  • 269 Time View

সুনামগঞ্জের জগন্নাথপুরে মঙ্গলবার বিকেলে নলজুর নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে তলিয়ে যায়। এসময় ট্রাকের চালক ও হেলপার নিখোঁজ হন। সন্ধ্যায় ট্রাক চালক ফারুক আহমদ (৪২) ও হেলপার জাকির হোসেন (৩০) এর লাশ উদ্ধার করে পুলিশ।

সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার নলজুর নদীর কাটাগাঙ্গের বেইলি ব্রিজ ভেঙে ট্রাক নদীতে পড়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। সিমেন্ট বোঝাই ট্রাকটি ঢাকার নারায়নগঞ্জ থেকে জগন্নাথপুরে আসছিল।

নিহত ট্রাকচালক ফারুক আহমদের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জ ও হেলপার জাকির হোসেনের বাড়ী সিলেটের এয়ারপোর্ট থানার ধোপাগুল গ্রামে।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল, পুলিশ ও এলাকাবাসী সন্ধ্যার দিকে লাশ দুটি নদী থেকে উদ্ধার করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিমেন্ট বোঝাই ট্রাক ঢাকা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর আসছিল। অতিরিক্ত সিমেন্ট বোঝাই বহনকারী ট্রাকটি জগন্নাথপুর কাটাগাঙের ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজে উঠলে সেটি ভেঙ্গে নদীতে পড়ে যায়। এসময় ট্রাকে ছিলেন চালক ও তার সহকারী।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগন্নাথপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলসহ এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ।

বেইলি ব্রিজ ভেঙে যাওয়ায় সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি-ঢাকা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানূর রহমান জানান, ধারণা করছি ট্রাকটি অতিরিক্ত বোঝাইয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ও দূর্বল সরুসেতুর কারনে এই দূর্ঘটনা ঘটে। বিকেল ৪টার দিকে এ দূর্ঘটনার পর সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

সিলেটের জগন্নাথপুরে নলজুর নদীর বেইলি ব্রিজ ভেঙে ট্রাক পানিতে তলিয়ে যায়

Update Time : 06:12:23 am, Wednesday, 23 August 2023