Dhaka 5:38 am, Monday, 20 April 2026

সাক্ষ্যগ্রহণের প্রথম দিনেই আদালতে অনুপস্থিত চিত্রনায়ক শাকিব খান

  • Reporter Name
  • Update Time : 10:39:39 am, Wednesday, 9 August 2023
  • 272 Time View

চাঁদা দাবি এবং হত্যার হুমকির অভিযোগে প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনেই আদালতে অনুপস্থিত ছিলেন বাংলা সিনেমার সুপারস্টার চিত্রনায়ক শাকিব খান। আজ বুধবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়েদা হাফসা ঝুমার আদালতে এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল।
ব্যক্তিগত ব্যস্ততার কারণ দেখিয়ে এদিন আদালতে সাক্ষ্য দিতে আসেননি তিনি। আইনজীবীর মাধ্যমে আদালতে সময় প্রার্থনা করলে আদালত আগামী ৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন।

অন্যদিকে, আদালতের অনুমতি ছাড়া আসামি রহমত উল্লাহর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন শাকিবের আইনজীবী। আদালত আবেদনটি মঞ্জুর করেন। এর ফলে আদালতের অনুমতি ছাড়া রহমত উল্লাহ বিদেশ যেতে পারবেন না।
এর আগে গত ৫ জুলাই ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়েদা হাফসা ঝুমা আসামি রহমতের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ৯ আগস্ট দিন ধার্য করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

সাক্ষ্যগ্রহণের প্রথম দিনেই আদালতে অনুপস্থিত চিত্রনায়ক শাকিব খান

Update Time : 10:39:39 am, Wednesday, 9 August 2023