Dhaka 3:43 pm, Wednesday, 22 April 2026

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

  • Reporter Name
  • Update Time : 04:28:50 am, Sunday, 21 September 2025
  • 163 Time View

দাশুন শানাকার ঝড়ো ফিফটিতে শ্রীলঙ্কা মাঝারি মানের পুঁজি গড়েছিল। প্রথম ওভারে আউট দয়ে বাংলাদেশকে বিপদে ফেলেন তানজীদ হাসান তামিম। তবে এরপর অধিনায়ক লিটনকে সঙ্গে নিয়ে লঙ্কান বোলারদের উপর আক্রমণ চালান সাইফ হাসান। তাতে শুরুর চাপ কেটে উড়ন্ত শুরু পায় টাইগাররা। এরপর সাইফ ফিফটি করে আউট হলে হাল ধরেন তাওহীদ হৃদয়। তিনিও ফিফটি করে ফেরেন। শেষদিকে কিছু রোমাঞ্চ তৈরী হলেও ১ বল হাতে রেখেই জয় পায় লিটনের দল।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাটিং করে ৭ উইকেট হারিয়ে ১৬৮ রান করে লঙ্কানরা। জবাবে ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় পায় টাইগাররা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন সাইফ হাসান। এছাড়া ৫৮ রান আসে হৃদয়ের ব্যাট থেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের রোমাঞ্চকর জয়

Update Time : 04:28:50 am, Sunday, 21 September 2025