Dhaka 11:34 am, Wednesday, 22 April 2026

রাজনীতিতে ভালো মানুষ কমে যাচ্ছে :ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘মাঝে মাঝে বড় কষ্ট লাগে, দেশের রাজনীতি থেকে কেন যেন মনে হয় ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে।’ রাজনীতিতে ভালো মানুষ এবং সঠিক দেশপ্রেমিকের সংখ্যা দিনদিন কমে যাচ্ছে তার অনুভব দুজন সহকর্মীর চলে যাওয়া বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবন সংলগ্ন ন্যাম ভবন প্রাঙ্গণে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রথম নামাজে জানাজা শেষে এসব কথা বলেন তিনি।

এর আগে জানাজা শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে দুই সংসদ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল।

এছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর পক্ষ থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নানা সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সাংবাদিকদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শাহজাহান কামালের মতো একজন ভালো মানুষ রাজনীতিতে বিরল। তাকে হারানো মানে আমরা একজন ভালো মানুষকে হারালাম। রাজনীতিবিদ হিসেবে তার আদর্শ গুণাবলি আমরা মনে রাখবো এবং অনুসরণ করবো। এ দুই নেতার মৃত্যুতে আমরা ভালো মানুষ হারালাম।

তিনি বলেন, আমরা এখানে নামাজে জানাজার শামিল হয়েছি। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা ফুল দিয়েছি। আমাদের পার্টির প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাইরে আছেন, তিনি শোকবার্তা পাঠিয়েছেন। 

ওবায়দুল কাদের বলেন, ব্যক্তিগতভাবে শাহজাহান কামাল আমার খুবই ক্লোজলি রিলেটেড ছিলেন। তিনি ছাত্রনেতা থেকে জননেতা হয়েছেন, পরে মন্ত্রী। একাত্তরের মুক্তিযোদ্ধা ছিলেন। একজন সাচ্চা আদর্শবান মানুষ ছিলেন। আব্দুল সাত্তারও একজন ভালো মানুষ হিসেবে তার এলাকায় যথেষ্ট জনপ্রিয় ছিল। তিনি জনগণের ভোটে বারবার নির্বাচিত হয়েছেন।

জানাজায় মন্ত্রিপরিষদের সদস্য ও সংসদ সদস্যরাসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) মোহাম্মদ আখতারুজ্জামান, আওয়ামী লীগের আওয়ামী লীগের নেতারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

রাজনীতিতে ভালো মানুষ কমে যাচ্ছে :ওবায়দুল কাদের

Update Time : 10:03:21 am, Saturday, 30 September 2023