Dhaka 2:18 pm, Monday, 20 April 2026

মাহমুদুল্লাকে বাদ দিয়ে এশিয়া কাপে শক্তিশালী দল ঘোষনা করল বাংলাদেশ

  • Reporter Name
  • Update Time : 08:44:24 am, Saturday, 12 August 2023
  • 299 Time View

এশিয়া কাপকে সামনে রেখে ১৭ সদস্যের ওয়ানডে দল ঘোষনা করেছে বাংলাদেশ।
সাকিব আল হাসানকে গতকাল ওয়ানডে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে ঘোষণা হলো এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের বাংলাদেশ দল। দল থেকে বাদ পড়েছে মাহমুদউল্লাহ রিয়াদ। তবে সুযোগ পেয়েছেন আফিফ হোসেন ধ্রুব। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ২২ বছর বয়সি ওপেনার তানজীদ হাসান তামিম।
এ ছাড়া স্পিনার নাসুম আহমেদ ও স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান টাইগারদের স্কোয়াডে ফিরেছেন। বাংলাদেশের হয়ে সর্বশেষ গত মার্চের আয়ারল্যান্ড সিরিজ খেলেন নাসুম। মেহেদী বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন এর আগের এশিয়া কাপে।
৩০ আগস্ট থেকে শুরু হওয়া এশিয়া কাপের জন্য আজ সকালে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। দলে মাহমুদউল্লাহ রিয়াদের মতো আলোচনায় থাকা সৌম্য সরকারকেও দলে রাখা হয়নি।

সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজীদ হাসান, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাঈম ও নাসুম আহমেদ।

About Author Information

সর্বাধিক পঠিত

মাহমুদুল্লাকে বাদ দিয়ে এশিয়া কাপে শক্তিশালী দল ঘোষনা করল বাংলাদেশ

Update Time : 08:44:24 am, Saturday, 12 August 2023