যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানি পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্কের বোঝা কার্যকর হবে আজ থেকে। বাণিজ্যিকভাবে এ ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে এক ধরনের নিষেধাজ্ঞা হিসেবে দেখা হচ্ছে। শুল্কের কারণে দেশটির গার্মেন্টসশিল্পের কেন্দ্রস্থল তিরুপুরে গুমট পরিবেশ বিরাজ করছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিরুপুরের গার্মেন্টসপাড়ার কর্মীদের চোখেমুখে এখন দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।এন কৃষ্ণমূর্তি’স নামের একটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইউনিটে নেই চিরায়ত কর্মযজ্ঞ। ২০০ সেলাই মেশিনের মধ্যে মাত্র কয়েকটি সচল আছে।
গার্মেন্টস মালিক এন কৃষ্ণমূর্তি বলেন, ‘সেপ্টেম্বরের পর থেকে হয়তো কোনো কাজই থাকবে না। সব গ্রাহক অর্ডার স্থগিত করেছে।
এন কৃষ্ণমূর্তি’স নামের একটি গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং ইউনিটে নেই চিরায়ত কর্মযজ্ঞ। ২০০ সেলাই মেশিনের মধ্যে মাত্র কয়েকটি সচল আছে।
গার্মেন্টস মালিক এন কৃষ্ণমূর্তি বলেন, ‘সেপ্টেম্বরের পর থেকে হয়তো কোনো কাজই থাকবে না। সব গ্রাহক অর্ডার স্থগিত করেছে।
এশিয়া গ্রুপের অ্যাডভাইজরি ফার্মের গোপাল নাদ্দুর বলেন, ‘ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে কোনো বাণিজ্যচুক্তি হবে কি না তা এখন ট্রাম্প প্রশাসনের ওপর নির্ভর করছে। তবে ভারতের নীতিনির্ধারক ও ব্যাবসায়িক নেতাদেরও এখন দৃষ্টিভঙ্গি পাল্টে আত্মনির্ভরশীল হতে হবে। একই সঙ্গে অন্য দেশগুলোর বাজারে প্রবেশেরও চেষ্টা চালাতে হবে।’
Reporter Name 















