Dhaka 9:07 am, Thursday, 16 April 2026

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত-কাদের

  • Reporter Name
  • Update Time : 12:30:24 pm, Sunday, 3 September 2023
  • 297 Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ভুল রাজনীতির কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করতে চায় বিএনপি। এজন্য নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে লাগাতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে তারা। জনগণের মুখোমুখি হতে ভয় পেয়ে ষড়যন্ত্র ও চক্রান্তের পথ বেছে নিয়েছে তারা।

রোববার এক বিবৃতিতে ওবায়দুল কাদের এসব কথা বলেন। বিএনপি নেতাদের সাম্প্রতিক বক্তব্যকে নির্লজ্জ ও মিথ্যাচার আখ্যা দিয়ে এর নিন্দা ও প্রতিবাদ জানান সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা নির্বাচনের তপসিল ঘোষণা করা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য দিচ্ছেন। এই বক্তব্যে বিএনপির ধারাবাহিক ষড়যন্ত্র, চক্রান্ত ও পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের অপতৎপরতার বহিঃপ্রকাশ ঘটেছে। নির্বাচন নির্দিষ্ট কোনো দলের জন্য অনুষ্ঠিত হয় না বা কোনো দলের জন্য থেমে থাকে না। সংবিধান অনুযায়ী জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে তিনি বলেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করতেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার লাগাতার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জনগণের মুখোমুখি হতে ভয় পেয়ে বিএনপি ষড়যন্ত্র ও চক্রান্তের পথে রাজনীতি করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি তাদের ভুয়া ভোটার ব্যাংক নষ্ট হওয়ায় এবং পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের সুযোগ না থাকায় নির্বাচনে অংশ গ্রহণে ভয় পায়।

তিনি বলেন, যাদের হাত ধরে গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট হয়েছে, তারা আজ গণতন্ত্রের কথা বলে। হাওয়া ভবনের দুর্নীতি, লুটপাট ও দুঃশাসনের গডফাদার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের মুখে গণতন্ত্রের কথা মানায় না।

কাদের বলেন, বহিরাবরণে লুটপাটতন্ত্রের নীতি ও অন্তরে অগণতান্ত্রিক মানসিকতা ধারণ করে বিএনপি সবসময় শাসন করেছে। তাই দেশের উন্নয়ন ও অগ্রগতি তাদের চোখে পড়ে না।

বিএনপি নেতাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘তাদের রাজনৈতিক দর্শনের চশমার লেন্স পরিবর্তন করতে হবে। তাহলেই তারা দেশের উন্নয়ন-অগ্রগতি ও সমৃদ্ধির অভিযাত্রা দেখতে সক্ষম হবেন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে লিপ্ত-কাদের

Update Time : 12:30:24 pm, Sunday, 3 September 2023