Dhaka 5:37 am, Thursday, 16 April 2026

বিএনপি এখন নিজেদের অস্তিত্ব নিয়েই দুশ্চিন্তায় আছে – কাদের

  • Reporter Name
  • Update Time : 09:51:35 am, Friday, 1 September 2023
  • 413 Time View

সরকার পতন তো দূরে থাক, বিএনপি এখন নিজেদের অস্তিত্ব নিয়েই দুশ্চিন্তায় আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে পুরাতন বাণিজ্যমেলার মাঠে আওয়ামী লীগ আয়োজিত সুধী সমাবেশস্থল পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, দলের কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীদের আস্থা নেই। কালো পতাকা নিয়ে আন্দোলন করা সম্ভব নয়। এটি শোক মিছিলে পরিণত হয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের নামে সন্ত্রাস কিংবা সহিংসতা সৃষ্টির বিরুদ্ধে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ সতর্ক অবস্থান রয়েছে।

আওয়ামী লীগ কথায় নয়, কাজে দাবি এমন মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, মেট্রোরেল ও পদ্মা সেতু বাস্তবায়ন করে আওয়ামী লীগ সরকার যে কথায় নয়, কাজে বিশ্বাসী তা এরই মধ্যে প্রমাণ করেছে।

তিনি বলেন, শিগগিরই মেট্রোরেলের মতিঝিল পর্যন্ত অংশটি চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। মেট্রোরেল-এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ উন্নয়নের সুবিধা পাবে ঢাকাবাসী।

এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, সেতু সচিব মো. মনজুর হোসেনসহ আরো অনেকে।

About Author Information

সর্বাধিক পঠিত

বিএনপি এখন নিজেদের অস্তিত্ব নিয়েই দুশ্চিন্তায় আছে – কাদের

Update Time : 09:51:35 am, Friday, 1 September 2023