Dhaka 4:36 am, Wednesday, 22 April 2026

বাবা হারালেন ‘নাতি’খ্যাত নিপু

  • Reporter Name
  • Update Time : 11:06:43 am, Thursday, 18 September 2025
  • 110 Time View

জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে নাতি চরিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন অভিনেতা শওকত আলী তালুকদার নিপু। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নিপু নিয়মিত আছেন ‘ইত্যাদি’র সঙ্গে। অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারের পর থেকেই দর্শকরা চরিত্রটিকে সাদরে গ্রহণ করেছেন।

জনপ্রিয় এই অভিনেতার বাবা গতকাল বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ইত্যাদি কর্তৃপক্ষ।

শওকত আলী তালুকদার নিপুর বাবার নাম ডা. গোলাম মোস্তফা তালুকদার। তিনি দীর্ঘদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিলেন। এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিলেও সম্প্রতি তিনি উত্তরার আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উত্তরায় প্রথম দফা জানাজা শেষে দাফনের উদ্দেশে নিজ গ্রাম জামালপুরে রওয়ানা হয়েছে নিপুর পরিবার। সেখানে আরেক দফা জানাজা শেষে বাদ মাগরিব তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বলা দরকার, ১৯৮১ সালে ঢাকায় জন্মেছেন শওকত আলী তালুকদার নিপু। তার গ্রামের বাড়ি জামালপুর। পরিবারের সঙ্গে থাকেন ঢাকার উত্তরায়। তারা তিন ভাই ও এক বোন।

তুমুল চাহিদা থাকা সত্ত্বেও ‘ইত্যাদি’ ছাড়া অন্য কোনো অনুষ্ঠানে অভিনয় করতে দেখা যায় না এই অভিনেতাকে। ‘ইত্যাদি’র নাট্যাংশে কখনও নানা, কখনও নানি, কখনওবা অন্য কোনো চরিত্রের সঙ্গে নাতি চরিত্রে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। বর্তমানে নিপুকে ইত্যাদির আরেকটি জনপ্রিয় চরিত্র কাশেম টিভির সাংবাদিকের সঙ্গে অভিনয় করতেও দেখা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

বাবা হারালেন ‘নাতি’খ্যাত নিপু

Update Time : 11:06:43 am, Thursday, 18 September 2025