Dhaka 4:26 am, Friday, 24 April 2026

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ নিহত ৩

  • Reporter Name
  • Update Time : 04:31:17 am, Wednesday, 6 September 2023
  • 366 Time View

বুধবার দিবাগত রাত সাড়ে ৩টায় বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার রামেরখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম হাসিনা বেগম।

আহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পটুয়াখালি সদর উপজেলার মনিরুল ইসলাম তালুকদার, মাঠবারিয়া উপজেলার তুসখালি ইউনিয়নের জহিরুল ইসলাম ও ইটকানিয়া গ্রামের মফিজুল ইসলাম।

আজ বুধবার ভোর ৪টার দিকে মহাসড়কের রামের খোলা নামক স্থানে ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

হাসাড়া হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, লাবিবা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস কুয়াকাটা থেকে ঢাকা যাচ্ছিল। পথে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের রামের খোলা নামক এলাকায় ফ্লাইভারের ওপর দিয়ে যাবার সময় ফ্লাইওভারে দাঁড়িয়ে থাকা একটি বিকল মালবাহী ট্রাকের পেছন সজোড়ে ধাক্কা দেয়।

এতে লাবিবা পরিবহন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সঙ্গে সজোরে আঘাত লেগে উল্টে যায়। এসময় দুমড়ে-মুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। আহত হয় কমপক্ষে ১০ যাত্রী।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, মালবাহী ট্রাকটি নষ্ট হয়ে যাওয়ায় পথে দাঁড়িয়ে ছিল। পেছন থেকে লাবিবা পরিবহনের বাসটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। বাস ও ট্রাক আমাদের হেফাজতে আছে। বেশ কিছু বাসযাত্রী আহত হয়েছেন। তাদের ঢাকায় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এঘটনায় তিন জন ঘটনাস্থলেই মারা গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষ নিহত ৩

Update Time : 04:31:17 am, Wednesday, 6 September 2023