Dhaka 10:45 am, Tuesday, 21 April 2026

ফকিরও এখন পান্তা ভাত দিলেও খেতে চান না- মতিয়া চৌধুরী

  • Reporter Name
  • Update Time : 12:20:12 pm, Saturday, 26 August 2023
  • 239 Time View

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, দেশের কোথাও কোনো ভিক্ষুককে যদি পান্তা ভাত খেতে দেওয়া হয়, তখন তারা তা খেতে চায় না। উল্টো ইংরেজি শোনায়, বলে আমার গ্যাস্ট্রিকের সমস্যা আছে, আমি পান্তা খেতে পারি না।

আজ শনিবার (২৬ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু জাদুঘর প্রাঙ্গণে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সকল সদস্যদের স্মরণে এক শোকসভায় তিনি এ কথা বলেন

মতিয়া চৌধুরী বলেন, ‘জাতির পিতার অসমাপ্ত স্বপ্নকে তাঁর কন্যা শেখ হাসিনা একে একে বাস্তবায়ন করছেন। এখানে আমি বলতে চাই—আপনি হেলিকপ্টার দিয়ে যান, রাস্তা দিয়ে যান বা গাড়ি দিয়ে যান, এখন কোনো কুঁড়েঘর দেখতে পাবেন না, এখন লাল সবুজের ঘর আপনাদের চোখে পড়বে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘শেখ হাসিনা অন্ন-বস্ত্র ও সার্বজনীন শিক্ষার জন্য বিনাপয়সায় বই ও লেখাপড়ার ব্যবস্থা করেছেন। শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করছেন। দেশকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তিনি অবিরাম কাজ করছেন।’

শোকসভায় বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, অস্ট্রেলিয়া, নেপাল, ভিয়েতনাম, কসোভো, আর্জেন্টিনা, জার্মানি ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

ফকিরও এখন পান্তা ভাত দিলেও খেতে চান না- মতিয়া চৌধুরী

Update Time : 12:20:12 pm, Saturday, 26 August 2023