Dhaka 7:26 am, Wednesday, 22 April 2026

পুলিশ কমিশনার বরাবরে সিলামবাসীর স্মারকলিপি

এসএমপি’র মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় হঠাৎ করে ডাকাত ও অজ্ঞান পার্টির তৎপরতায় আতঙ্ক দেখা দিয়েছে। ডাকাতির ঘটনায় জনমনে বাড়ছে উদ্বেগ। এই ঘটনায় ক্ষুব্ধ সিলাম এলাকাবাসী  বিভিন্ন স্থানে সভা সমাবেশ করছেন। তারা লুন্ঠিত মালামাল উদ্ধারসহ অন্যান্য পলাতক ডাকাত ও তাদের সহযোগিদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে।

 সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে এসব দাবীতে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে সিলাম এলাকাবাসীর ব্যানারে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুদাব্বির হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক হাজী মো. আব্দুল কাইয়ূম, সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহ সভাপতি হাজী তাজরুল ইসলাম তাজুল, সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সদস্য হাজী বাহার উদ্দিন, সদস্য ও সিলাম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের মেম্বার আব্দুর রহমান, সমাজসেবী শফিকুল ইসলাম, আন্তই মিয়া, ইস্তেখার গণি তাজেল, যুব সমাজের প্রতিনিধি নিজামুল কবির, সমাজসেবী মোমিন আহমদ, জয়নুল আহমদ ও টিঠু আহমদ প্রমুখ।

 এছাড়া সিলাম টিকরপাড়ার ইস্তেখার গণি তাজেলের বাড়িতে ডাকাতির ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের দাবিতে স্বপ্ন সমাজ কল্যাণ সংঘ  পুলিশ কমিশনার বরাবরে পৃথক একটি স্মারকলিপি প্রদান করে।

এ সময় উপস্থিত ছিলেন-স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার  সভাপতি তাজুল ইসলাম জনি, সহ- সভাপতি মোসাদ্দেক হোসেন সুজন, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুগ্ম-সম্পাদক এস এম ফাহাদ, প্রবাসী কল্যাণ সম্পাদক মো: নাজমুল ইসলাম প্রমুখ।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর রাত ৩টায় সিলাম টিকরপাড়াস্থ মরহুম তালেবুল গনির পুত্র ইস্তেখার গনি তাজেলের বাড়ীতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ অন্যান্য পলাতক ডাকাত ও তাদের সহযোগিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীতে গত শুক্রবার বাদ জুম্মা সিলাম জামে মসজিদের সামনে স্বপ্ন পূরণ সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে সর্বস্থরের জনসাধারণকে নিয়ে এক মানব বন্ধন কর্মসূচি পালন করে।

বক্তারা ডাকাতির ঘটনায় লুন্টিত মালামাল উদ্ধারসহ অন্যান্য পলাতক ডাকাত ও তাদের সহযোগিদের গ্রেফতার এবং আইনের আওতায় আনার জন্য এসএমপির পুলিশ কমিশনারে কাছে দাবী জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

পুলিশ কমিশনার বরাবরে সিলামবাসীর স্মারকলিপি

Update Time : 06:18:06 pm, Monday, 25 September 2023