Dhaka 3:04 am, Thursday, 16 April 2026

নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা-ইসি আনিছুর

  • Reporter Name
  • Update Time : 10:17:15 am, Wednesday, 9 August 2023
  • 282 Time View

আগামী নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা করার ইঙ্গত দিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।
আজ বুধবার (৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

আনিছুর রহমান বলেন, নভেম্বরে ইলেকশন ম্যানেজমেন্ট সিস্টেম নামে একটি অ্যাপ চালুর পরেই তফসিল ঘোষণা করা হবে।
এই নির্বাচন কমিশনার বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে ও মাঠ পর্যায়ে প্রার্থীদের শক্তি এবং সামর্থ্য প্রদর্শন করতে না পারে সেজন্য সংসদ নির্বাচনে প্রার্থীদের আবেদন অ্যাপসে করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া এই অ্যাপসের মাধ্যমে নির্বাচনী ফলাফল ও কোন কেন্দ্রে রিটার্নিং কর্মকর্তা হিসেবে কারা দায়িত্ব পালন করছেন সেটিও জানা যাবে। নির্বাচনী ব্যবস্থা ডিজিটাল করতেই অ্যাপ চালু করা হবে।
আনিছুর রহমান বলেন, দুর্গম এলাকা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালেই ভোট কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে যাবে।
জাতীয় সংসদের মেয়াদ-অবসানের কারণে সংসদ ভেঙে যাওয়ার আগের ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা আছে। চলতি একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল ২০১৯ সালের ৩০ জানুয়ারি। ফলে সংবিধান অনুযায়ী ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। অর্থাৎ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা শুরু হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে।

About Author Information

সর্বাধিক পঠিত

নভেম্বরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনা-ইসি আনিছুর

Update Time : 10:17:15 am, Wednesday, 9 August 2023