Dhaka 4:08 am, Friday, 24 April 2026

দুই দিনের সফরে সিলেট আসছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান

মতিউর রহমান,গোয়াইনঘাট সিলেট থেকে:
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি দুই দিনের সরকারি সফরে সিলেট আসছেন।
 
সফরকালে তিনি গোয়াইনঘাট জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন।
 
শুক্রবার ১৩ অক্টোবর সকাল ১১ টায় মন্ত্রী ইমরান জৈন্তাপুরে উপজেলার সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে জৈন্তাপুর উপজেলা হল রুমে শুভেচ্ছা বিনিময় সভা ও আর্থিক অনুদান প্রদান করবেন। বিকেল ৪ টায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসিসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।
 
শনিবার ১৪ অক্টোবর সকাল সাড়ে নয়টায় রাধানগর বাজার উত্তর ইসলামপুর ত্রিপুরা বস্তির রাস্তার উদ্বোধন করবেন ও সকাল ১০ টায় রাধানগর বাজার বাউরবাগ হাওর রাস্তার টেংরাখালের উপর নবনির্বিত ব্রিজের উদ্বোধন শেষে মন্ত্রী ইমরান সকাল সাড়ে ১০ টায় গোয়াইনঘাট উপজেলা হল রুমে উপজেলার সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করবেন। দুপুর ১২ টায় কোম্পানীগঞ্জের উদ্দেশ্যে যাত্রা করে বেলা তিনটায় কোম্পানীগঞ্জ উপজেলা হলরুমে উপজেলার সনাতন ধর্মালম্বীদের সাথে সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান প্রদান করবেন। সন্ধ্যা ৬ টায়  মন্ত্রী ইমরান কোম্পানীগঞ্জ হতে সিলেটের উদ্দেশ্যে যাত্রা করবেন।।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

দুই দিনের সফরে সিলেট আসছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান

Update Time : 05:39:17 pm, Wednesday, 11 October 2023