Dhaka 2:59 am, Thursday, 16 April 2026

তারেক জিয়া এবং জুবাইদাকে দেশে ফিরিয়ে আনতে যা যা করা দরকার করব-স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 10:24:46 am, Thursday, 10 August 2023
  • 293 Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বরেছেন, “তারেক জিয়া ও তার স্ত্রী আদালত দ্বারা দণ্ডিত। তাদের ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করার আমরা করব।”
আজ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। এর আগে চার দফা দাবিতে যুবলীগের পক্ষ থেকে মন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এর মধ্যে তারেক রহমান ও জুবাইদাকে ফিরিয়ে আনার দাবিও রয়েছে।
স্মারকলিপি গ্রহণের পর স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমরা তাদের স্মারকলিপি পেয়েছি। আইন অনুযায়ী যে ব্যবস্থা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে করা দরকার, সেটা আমরা করব। আমরা সমস্ত ঘটনা জানি। এরই মধ্যে তারেক জিয়া ও তার স্ত্রী আদালত দ্বারা দণ্ডিত। তাদের ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করার আমরা করব।’
মন্ত্রী আরও বলেন, ‘আমার মনে হয় সবগুলো যৌক্তিক দাবি আমরা এগুলো পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেব।’

Tag :
About Author Information

সর্বাধিক পঠিত

তারেক জিয়া এবং জুবাইদাকে দেশে ফিরিয়ে আনতে যা যা করা দরকার করব-স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 10:24:46 am, Thursday, 10 August 2023