Dhaka 11:08 pm, Tuesday, 21 April 2026

তাবলিগ জামাতে অভিনেতা পলাশ

  • Reporter Name
  • Update Time : 10:58:43 am, Friday, 1 September 2023
  • 306 Time View

এ সময়ের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ। তিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। বেশ কিছুদিন ধরে তিনি সবার আড়ালে ছিলেন। জানা গেছে, তিনি কয়েকদিন আগে তাবলিগ জামাতে গিয়েছিলেন।

তাবলিগ জামাতে যাওয়ার কারণে তাকে জনপ্রিয় অভিনেতা ‘হাবু ভাই’ খ্যাত চাষী আলমের বিয়েতেও দেখা যায়নি। চাষী আলমের বিয়েতে জিয়াউল হক পলাশের উপস্থিতি না থাকায় নেটিজেনরা বিভিন্ন ধরনের আলোচনা করেছিলেন। এবার পলাশের তাবলিগে যাওয়ার খবরে সেই আলোচনা থেমেছে।

জিয়াউল হক পলাশ মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তাতে দেখা যায়, বক্তব্য দিচ্ছেন পলাশ। মুসল্লিরা তা মনোযোগ দিয়ে শুনছেন। পরে গতকাল বৃহস্পতিবার সংবাদমাধ্যমে তাবলিগের ভাইরাল হওয়া ছবি-ভিডিওর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনতো পলাশ। অভিনয়ের পাশাপাশি নির্মাণের সঙ্গে যুক্তে আছেন এই অভিনেতা।
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অভিনয় করে ‘কাবিলা’ নামে খ্যাত হন পলাশ। এরপর একটু আড়ালেই ছিলেন। সম্প্রতি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন এই অভিনেতা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

তাবলিগ জামাতে অভিনেতা পলাশ

Update Time : 10:58:43 am, Friday, 1 September 2023