Dhaka 9:09 pm, Tuesday, 21 April 2026

তথ্য ফাঁসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 09:00:36 am, Sunday, 9 July 2023
  • 519 Time View

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নাগরিক তথ্য ফাঁসের সঙ্গে যদি কেউ জড়িত থাকে বা সহায়তা করে, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
আজ রোববার (৯ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সভাকক্ষে নিরাপত্তাবিষয়ক আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভা শেষে এসব কথা বলেন তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত ার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সাইবার ইউনিট এ বিষয়ে কাজ করছে। আমাদের আগে দেখতে হবে কী ফাঁস হয়েছে। সেগুলো উদ্ধার করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। তবে এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সেভাবে কাজ করার মতো উপাদান এখনো হাতে পায়নি।’
এনআইডি সার্ভার থেকে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এনআইডি আমাদের অধীনে এলেও আমরা এখনো এর কার্যক্রম শুরু করিনি। বর্তমানে তা নির্বাচন কমিশনের হাতেই রয়েছে। আইনি জটিলতা শেষ করে আমরা পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে চাই।’
তিনি বলেন, ‘তবে এ ফাঁস হওয়ার ঘটনার কথা আমরা শুনেছি। বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারব। এই মুহূর্তে আমাদের কাছে বিস্তারিত তথ্য নেই। আপনি যেমন শুনেছেন, আমরাও ঠিক সেরকমভাবে শুনেছি। আরেকটু না জেনে অর্থাৎ জবাব দেওয়ার মতো তথ্য আমার কাছে নেই।’

ডিজিটাল নিরাপত্তায় যদি কোনো ফাঁকফোকর থাকে কিংবা কেউ দায়ী থাকেন, সেক্ষেত্রে আপনারা কী ধরনের ব্যবস্থা নেবেন- জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘আগে আমাকে শনাক্ত করতে হবে যে ঘটনাটা কী ঘটেছে। কতখানি ফাঁস হয়েছে, সেগুলো তো আমাদের অবশ্যই জানতে হবে। তারপর যদি দেখি, কেউ এটা করেছে বা সহায়তা করেছে, তাহলে অবশ্যই আইনানুযায়ী ব্যবস্থা নেবো। সেই জায়গায় কাউকে ছাড় দেওয়া হবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কখনো কাউকে ছাড় দেয় না, সেটি আপনারা দেখেছেন। বিস্তারিত জেনে, তদন্ত করে ব্যবস্থা নেব।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

তথ্য ফাঁসের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 09:00:36 am, Sunday, 9 July 2023