Dhaka 12:31 pm, Thursday, 16 April 2026

ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন জঁ-মার্ক সেরে-শারলে

  • Reporter Name
  • Update Time : 02:11:25 pm, Monday, 29 September 2025
  • 110 Time View

বাংলাদেশে ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত হিসেবে যোগ দিয়েছেন জঁ-মার্ক সেরে-শারলে। তিনি ম্যারি মাসদুপুইয়ের স্থলাভিষিক্ত হয়েছেন।

সোমবার ঢাকার ফ্রান্স দূতাবাস ফেসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের নতুন রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলে ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক জোরদার করার লক্ষ্য পুনর্ব্যক্ত করেছেন। এছাড়া বাংলাদেশে ফরাসি সম্প্রদায়ের প্রতি উষ্ণ বার্তা দিয়েছেন।

জঁ-মার্ক সেরে-শারলে ফ্রান্সের মর্যাদাপূর্ণ প্রশাসনিক শিক্ষাপ্রতিষ্ঠান ইকোল ন্যাশনাল ডি’অ্যাডমিনিস্ট্রেশনের স্নাতক। ঢাকায় আসার আগে তিনি ভারতের মুম্বাইয়ে ফ্রান্সের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেন।
তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা সংক্রান্ত বিভাগের উপ-পরিচালক হিসেবে কাজ করেছেন। সেখানে তিনি ছয় বছর ফ্রান্সের প্রতিনিধি হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দায়িত্ব পালন করেছেন।

মস্কোতে রাজনৈতিক উপদেষ্টা, রোমে সাংস্কৃতিক উপদেষ্টা, প্যারিসে সংস্কৃতিমন্ত্রীর কূটনৈতিক উপদেষ্টা এবং নয়াদিল্লিতে উপমিশনপ্রধানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও তিনি পালন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে যোগ দিলেন জঁ-মার্ক সেরে-শারলে

Update Time : 02:11:25 pm, Monday, 29 September 2025