Dhaka 10:10 am, Monday, 20 April 2026

জেলা আওয়ামী লীগের পূর্ণ সভাপতি হলেন শফিকুর রহমান চৌধুরী

  • Reporter Name
  • Update Time : 11:43:35 am, Monday, 7 August 2023
  • 328 Time View

শফিকুর রহমান চৌধুরী

নিজস্ব প্রতিবেদকঃ ভারপ্রাপ্ত থেকে এবার জেলা আওয়ামী লীগের পূর্ণ সভাপতি হলেন সিলেট-২ আসনের সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী।
রবিবার (৬ আগস্ট) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় নিজে এ ঘোষণা দেন দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দৃঢ় ঐক্য তৈরি ও মাঠের নেতাদের চাঙা করতে গণভবনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এ সভায় অংশ নেন সিলেটের শতাধিক নেতৃবৃন্দ।
সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সিলেটসহ সারা দেশের জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর (জেলা সদরে অবস্থিত পৌরসভা) আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকেরা অংশ নেন। আরও অংশ নেন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা। এছাড়া জাতীয় সংসদের দলীয় সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি করপোরেশন এবং পৌরসভার দলীয় মেয়ররাও এতে উপস্থিত ছিলেন।

About Author Information

সর্বাধিক পঠিত

জেলা আওয়ামী লীগের পূর্ণ সভাপতি হলেন শফিকুর রহমান চৌধুরী

Update Time : 11:43:35 am, Monday, 7 August 2023