Dhaka 3:14 am, Thursday, 16 April 2026

চালের বাজার নিয়ন্ত্রণে আছে: খাদ্য উপদেষ্টা

  • Reporter Name
  • Update Time : 12:06:59 pm, Wednesday, 20 August 2025
  • 151 Time View

দেশে চালের বাজার নিয়ন্ত্রণে আছে বলে মন্তব্য করেছেন খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেছেন, ‘সরকার প্রতি কেজি চালে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করছে।’

আজ বুধবার দুপুরে দিনাজপুর সার্কিড হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার রংপুর বিভাগের জেলা প্রশাসক খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির বিষয়ে সার্কিট হাউসে এক মতবিনিময় সভা করেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘বর্তমানে কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। সেই খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষকদেরও ন্যায্য লাভ নিশ্চিত করতে হয়। এ কারণে চালের বাজার কিছুটা বেড়েছে, তবে এখনও তা সহনশীল পর্যায়ে রয়েছে। ভবিষ্যতেও চালের বাজারকে সহনশীল রাখতে সরকার তিন দফা পদক্ষেপ গ্রহণ করছে।’
তিনি আরও বলেন, ‘খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ৫৫ লাখ পরিবার ছয় মাসের জন্য মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে পাবেন। এর মধ্যে প্রায় ১০ লাখ পরিবার রংপুর বিভাগে রয়েছে। প্রয়োজনে এই অঞ্চলে আরও বরাদ্দ প্রদান করা হবে।’

আলী ইমাম মজুমদার বলেন, ‘আমরা রংপুর অঞ্চলকে দেশের খাদ্যভাণ্ডার হিসেবে বিবেচনা করি। এই খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচয়টা এখনও বহাল রেখেছে।’

এসময় উপস্থিত ছিলেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন করীর, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

চালের বাজার নিয়ন্ত্রণে আছে: খাদ্য উপদেষ্টা

Update Time : 12:06:59 pm, Wednesday, 20 August 2025