নিজস্ব প্রতিবেদকঃ গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। রবিবার গণমাধ্যমে পাঠানো এক শোকাবার্তায় তিনি প্রয়াত মোহাম্মদ ইব্রাহিমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, মোহাম্মদ ইব্রাহিম দীর্ঘদিন গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। বর্তমান সময়ে তার মতো সৎ ও সজ্জন রাজনীতিবিদ পাওয়া কঠিন। দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। উল্লেখ্য শনিবার রাত ১টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে এই নেতা মৃত্যুবরণ করেন।
ব্রেকিং নিউজ :
গোয়াইনঘাট প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যুতে নাদেলের শোক প্রকাশ
-
Reporter Name - Update Time : 03:00:00 pm, Sunday, 9 July 2023
- 362 Time View
Tag :
সর্বাধিক পঠিত










