Dhaka 3:31 pm, Wednesday, 22 April 2026

গোয়াইনঘাটে নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি, মতিউর রহমান (দুলাল): সিলেটের গোয়াইনঘাট উপজেলার পুনাগাং নদী থেকে ভাসমান অবস্থায় কামাল হোসেন ( ৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার বিছানাকান্দি ইউনিয়নের লামার দমদমা এলাকার পুনাগাং নদী থেকে ভাসমান অবস্থায় এ লাশ উদ্ধার করে থানা পুলিশ। 

নিহত কামাল হোসেন উপজেলার ভীতরগুল (পাহাড়তুলী) গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬ টার দিকে লামার দমদমা এলাকার পুনাগাংঙে পানিতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পায় নদীর মাছ পাহারাদার (চৌকিদার) আবুল কালাম। পরে স্থানীয়দের ডেকে এনে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান, এসআই এনামুল হাসান, এসআই আক্তরুজ্জামান সঙ্গীয় পুলিশ সদস্যরা  গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মেহেদী হাসান বলেন, ‘মঙ্গলবার রাতে নদীতে ভাসমান অবস্থায় নিহত কামাল হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছ। লাশের সুরতহালের রির্পোটের পর জানা যাবে কী কারণে মারা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

গোয়াইনঘাটে নদী থেকে যুবকের ভাসমান লাশ উদ্ধার

Update Time : 11:01:47 am, Wednesday, 25 October 2023