Dhaka 8:42 am, Wednesday, 22 April 2026

গোপন প্রেম ও প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া আহসান

  • Reporter Name
  • Update Time : 08:47:22 am, Monday, 11 August 2025
  • 162 Time View

বিনোদন ডেস্ক: বড় পর্দা, পুরস্কার, সামাজিক বার্তা—সবকিছুতেই তিনি অনায়াসে কথা বলেন। কিন্তু নিজের ভালোবাসার গল্প? সেটি যেন ছিল একেবারেই আড়ালের খাতা। বহু বছর ধরে ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার সেই নীরবতা ভাঙলেন নিজেই। জানালেন, বহু বছর ধরে প্রেমের সম্পর্কে আছেন তিনি।
বর্তমানে পশ্চিমবঙ্গে অবস্থানরত জয়ার ব্যস্ততা বেশ চরমে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত দুটি ছবি—‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’। ছবির প্রচারণায় কলকাতায় অবস্থান করছেন তিনি। সেখানেই ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া অকপটে বললেন, ‘হ্যাঁ, আমার জীবনে একজন আছেন। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নন।’
প্রেম ও প্রেমিক প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে জয়া বলেন, ‘আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, তবু তিনি কোনো অভিযোগ করেন না। বরং সবসময় সমর্থন দেন। এই মানসিকতা বিরল।’
তবে জীবনের পরবর্তী অধ্যায় বিয়ে নিয়ে আপাতত কোনো সিদ্ধান্ত নেই তার। স্পষ্ট ভাষায় জয়া বলেন, ‘বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে।’

এই অভিনেত্রীর মতে, তার এবং তার সঙ্গীর সম্পর্কের অন্যতম শক্তি হলো গোপনীয়তা। দুজনেই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। শান্ত স্বভাব, ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেওয়া—এসব মিলেই তাদের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

গোপন প্রেম ও প্রেমিকের কথা স্বীকার করলেন জয়া আহসান

Update Time : 08:47:22 am, Monday, 11 August 2025