Dhaka 4:39 am, Wednesday, 22 April 2026

গালে হাত দিয়ে একাকিত্ব প্রকাশ করলেন মাহি

ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের আলোচিত নায়িকা মাহিয়া মাহি। সময়টা তার ভালো যাচ্ছে না। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংসার জীবনে নেমেছে ঘন কালো মেঘ।

দ্বিতীয় স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর থেকে একা হয়ে পড়েছেন তিনি। সন্তানকে নিয়ে মাহি থাকছেন আলাদা। জীবনের এই খারাপ সময়ে একাকিত্ব গ্রাস করেছে মাহিকে।

এদিকে শুক্রবার দিবাগত রাত ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যেখানে দেখা যায়, একটি সড়কের পাশে গালে হাত দিয়ে বসে আছেন মাহি। তার পাশে বসে আছেন তিন জুটি। ছবির ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আজকে সন্ধ্যায় সবাই কাপল ছবি তুলছিল।’

এই ছবিতেও যেন নিজের একাকিত্বের চিত্রই বোঝাতে চাইলেন অভিনেত্রী। প্রত্যেকের পাশেই তাদের সঙ্গী থাকলেও তার পাশে কেউ নেই, সেই ছবিই প্রকাশ করলেন।

এর আগে গত শুক্রবার এক ভিডিওবার্তায় নিজের বিচ্ছেদের ঘোষণা দেন মাহি। সে সময় তিনি বলেন, ‘আমি আর রাকিব খুব ভালো বোঝাপড়া থেকে বিয়ের সিদ্ধান্তে নিয়েছিলাম। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। তাই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আমরা আলাদা থাকছি।’

অভিনেত্রী জানান, রাকিব খুব ভালো একজন মানুষ। তাকে আমি সম্মান করি। সে অনেক কেয়ারিং। সবসময় আমাকে একটা ছাতার মতো আগলে রেখেছে। তবুও একটা ছাদের নিচে দু’জন মানুষ কেন ভালো নেই, সেটা কেবল ওই দুইজন মানুষই জানে। তৃতীয় কোনো ব্যক্তিও সেই সমস্যার কারণ বুঝতে পারবে না। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।

যদিও পুরো বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত নীরব ভুমিকায় রয়েছেন রাকিব। মাহির সঙ্গে সংসার ভাঙছে কি না এ বিষয়েও স্পষ্ট করে কিছুই বলেননি তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

গালে হাত দিয়ে একাকিত্ব প্রকাশ করলেন মাহি

Update Time : 08:54:47 pm, Sunday, 25 February 2024