তাহসান রহমান খান। গান কিংবা অভিনয়ে তার রয়েছে তুমুল জনপ্রিয়তা। এখনো বিভিন্ন স্থানে তার উপস্থিতি মানেই ভক্তদের মাঝে অন্যরকম উন্মাদনা। প্রথমে গানে ও পরে অভিনয়ে নিজের আলাদা অবস্থান গড়ে তুলেছেন তাহসান। পাশাপাশি উপস্থাপনাতেও রেখেছেন সাফল্যের স্বাক্ষর। এই যখন অবস্থা, ঠিক তখনই এ গায়ক দিলেন অবসরের ঘোষণা। বিষয়টি শোনার পর তার সহকর্মী ও ভক্তশ্রেণির হজম করতে বেশ বেগ পেতে হয়েছে। অনেক ভক্তই মাত্র ৪৫ বছর বয়সে তাহসানের এমন গান থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত মানতে পারছেন না। তাহসান গান করছেন ২৫ বছর ধরে। ২০০০ সালে ব্ল্যাক ব্যান্ডের মাধ্যমে পেশাগতভাবে গানে যুক্ত হন। ব্যান্ডটির মাধ্যমে উপহার দেন বেশ কিছু শ্রোতাপ্রিয় গান। পরে অবশ্য ব্যান্ড ছেড়ে একক ক্যারিয়ারে মনোযোগী হন তিনি। সেখানে আরও বেশি সফলতা পান। একের পর এক শ্রোতাপ্রিয় গান উপহার দিতে থাকেন। কথা, সুর ও গায়কির ভিন্নতায় তার বিশাল ভক্তকুল তৈরি হয়। এরপর অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পান তাহসান। অনেক দর্শকপ্রিয় নাটক রয়েছে তার। কাজ করেছেন সিনেমাতেও। যখনই যে কাজটি করেছেন তাতে সফলতা পেয়েছেন তাহসান- এটা বলাই যায়।
ব্রেকিং নিউজ :
গান থেকে অবসর নিচ্ছেন তাহসান
-
Reporter Name - Update Time : 12:34:00 pm, Tuesday, 23 September 2025
- 99 Time View
Tag :
সর্বাধিক পঠিত
















