Dhaka 9:12 am, Thursday, 16 April 2026

খালেদা জিয়াকে দ্রুত বিদেশ না পাঠালে কঠোর আন্দোলনের হুশিয়ারি

  • Reporter Name
  • Update Time : 08:17:15 am, Wednesday, 16 August 2023
  • 254 Time View

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী হুঁশিয়ারি দিয়েছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে কঠোর আন্দোলন কর্মসূচির ঘোষণা করা হবে ’
আমীর খসরু বলেন, উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে আজ মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদের দায়ভার বহন করতে হবে। আজ বুধবার (১৬ আগস্ট) সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিলপূর্ব আলোচনায় এ হুঁশিয়ারি দেন তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিএনপির উদ্যোগে এই মিলাদ মাহফিল হয়।

সামনে আন্দোলনের কঠোর কর্মসূচি আসছে জানিয়ে সবাইকে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা।

দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় নেতা আমিরুজ্জামান খান শিমুলসহ দল ও অঙ্গসংগঠনের নেতারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

খালেদা জিয়াকে দ্রুত বিদেশ না পাঠালে কঠোর আন্দোলনের হুশিয়ারি

Update Time : 08:17:15 am, Wednesday, 16 August 2023