Dhaka 2:19 am, Tuesday, 21 April 2026

উন্নয়নের ধারা একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছেছে:প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 11:37:28 am, Monday, 4 September 2023
  • 246 Time View

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, আমরা সরকার গঠনের পর থেকে দেশের মানুষের কল্যাণে কাজ করেছি। আমাদের উন্নয়নের ধারা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছেছে। সংসদ-সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন বলেই এটা সম্ভব হয়েছে।

রোববার জাতীয় সংসদে শোক প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। নাটোর-৪ আসনের প্রয়াত সংসদ-সদস্য আব্দুল কুদ্দুস ও নেত্রকোনা-৪ আসনের প্রয়াত সংসদ-সদস্য রেবেকা মমিনের মৃত্যুতে আজ শোক প্রস্তাব তোলা হয় সংসদে।

প্রধানমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক যে, আমাদের সংসদের অধিবেশন শুরুই করতে হয় শোক প্রস্তাবের মধ্য দিয়ে। ভেবেছিলাম এবার বোধ হয় তার থেকে ব্যতিক্রম হবে। কিন্তু তা হয়নি। এই সংসদের ২৮ জন সদস্য মৃত্যুবরণ করেছেন। যেখানে ২৬ জনই আওয়ামী লীগের। আর দুজন জাতীয় পার্টির। এর মধ্যে কয়েকজন নারী সদস্যও রয়েছেন।

প্রয়াত সংসদ সদস্য আবদুল কুদ্দস, রেবেকা মমিন ও সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মানুষের সেবা করাটাই সব থেকে বড় পাওয়া। এর চেয়ে বড় কিছু নেই। রাজনৈতিক নেতাদের জন্য এটাই সব থেকে বেশি প্রয়োজন। আজকে যাঁরা মারা গেছেন, তাঁদের অবদান রয়েছে, যে কারণে আমরা এত দূর আসতে পেরেছি।’

শোকপ্রস্তাবের ওপর বক্তব্য দেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, সংসদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওয়াসিকা আয়শা খান, জুনাইদ আহ্‌মেদ, সাজ্জাদুর রহমান, শফিকুল ইসলাম, আশরাফ আলী খান, আবদুল আজিজ, মসিউর রহমান প্রমুখ।

দুই সদস্য ছাড়াও সাবেক ধর্মমন্ত্রী মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য পান্না কায়সার, মোহাম্মদ উল্ল্যার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংসদ। এ ছাড়া বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) সুলতান মাহমুদ, মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান, কবি মোহাম্মদ রফিক, অধুনালুপ্ত দৈনিক আজকের কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক কাজী শাহেদ আহমেদ, কাজী পেয়ারার উদ্ভাবক কাজী এম বদরুদ্দোজাসহ আরও কয়েকজন বিশিষ্ট নাগরিকের মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপের মাউইতে ভয়াবহ দাবানল, ভারতের ওডিশা রাজ্যে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা এবং দেশ-বিদেশে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সংসদ শোক প্রকাশ করেছে।

গতকাল বিকেলে জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হয়। রেওয়াজ অনুযায়ী চলতি সংসদের দুই সদস্যের মৃত্যুতে শোক জানানোর পর অধিবেশন মুলতবি করা হয়। এর আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, এই অধিবেশন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

Tag :
About Author Information

সর্বাধিক পঠিত

উন্নয়নের ধারা একেবারে তৃণমূল পর্যন্ত পৌঁছেছে:প্রধানমন্ত্রী

Update Time : 11:37:28 am, Monday, 4 September 2023