Dhaka 3:59 am, Friday, 24 April 2026

‘ইয়াবা ডন’ আব্দুর রহমান বদি গ্রেপ্তার

‘ইয়াবা ডন’ বলে পরিচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বদির বিরুদ্ধে এর আগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। এ বিষয়ে ঢাকায় র‍্যাব সদরদপ্তর থেকে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। 

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ইয়াবাকাণ্ডে বদিকে নিয়ে বিতর্ক উঠলে পরের নির্বাচনে ওই আসনে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

‘ইয়াবা ডন’ আব্দুর রহমান বদি গ্রেপ্তার

Update Time : 09:20:48 pm, Tuesday, 20 August 2024