Dhaka 12:44 pm, Thursday, 16 April 2026

আমি সব সময় আইনের ওপর ভরসা করি-হিরো আলম

  • Reporter Name
  • Update Time : 12:01:46 pm, Tuesday, 22 August 2023
  • 296 Time View

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন হিরো আলম। আজ (২২) আগস্ট বিকেলে সেখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি। জাগো নিউজকে হিরো আলম নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে আমার ওপর যারা হামলা চালিয়েছে তাদের সবার তথ্য আমি ডিবিতে দিয়েছি। ওইদিন আমার সঙ্গে যারা ছিলেন তারা ডিবিতে জবানবন্দি দিয়েছেন। ডিবি থেকে আমাকে বলা হয়ছে, যারা আমার ওপর হামলা চালিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের সবার বিচার হবে।

তিনি আরও বলেন, আমি সব সময় আইনের ওপর ভরসা করি। তারা যা কিছু করবেন, সব কিছু ভালো করবেন- এটা আমার আস্থা আছে।

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন হিরো আলম। গত ১৭ জুলাই নির্বাচনের দিন দুপুর আড়াইটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলে পরিদর্শনে যান হিরো আলম। সেখানে তার ওপর হামলা চালায় কিছু লোক। মারতে মারতে তাকে বনানী বি-ব্লক এর ২৩ নম্বর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান হিরো আলম।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

আমি সব সময় আইনের ওপর ভরসা করি-হিরো আলম

Update Time : 12:01:46 pm, Tuesday, 22 August 2023