Dhaka 4:22 am, Friday, 24 April 2026

আমি নিজের কাজ নিজে করতেই অভ্যস্ত: সালমান খান

  • Reporter Name
  • Update Time : 08:48:48 am, Wednesday, 16 August 2023
  • 232 Time View

File Image

সালমান খান মানেই নতুন কিছু। বলিউডের এই তারকাকে ভালোবাসেন না এমন সিনেমাপ্রেমীর সংখ্যা খুবই কম। তবে তার এ জনপ্রিয়তা একদিনে আসেনি। এর জন্য তাকে করতে হয়েছে কঠোর পরিশ্রম ও সাধনা।

সম্প্রতি নিজের কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন ভাইজান। কোনো কাজকেই ছোট মনে করেন না, সব কাজকেই সমান গুরুত্ব দেন বলে জানিয়েছেন ‘বাজরাঙ্গি ভাইজান’।

বিগ বস ওটিটি ২’ এ ঘরদোর পরিচ্ছন্ন রাখার জন্য পূজা ভাটের প্রশংসা করে সালমান নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে বলেন, বোর্ডিং স্কুলে থাকার সময় আমি নিজের হাতে বাথরুম পরিষ্কার করতাম। আমি নিজের কাজ নিজে করতেই অভ্যস্ত।
এদিকে শিগগিরই মনীশ শর্মার পরিচালিত ‘টাইগার-৩’তে দেখা যাবে সালমান খানকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ভাইজান। সেখানে দেখা যায়, লোহার বিমে হেলান দিয়ে ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে আছেন তিনি। কাঁধে রয়েছে ব্যান্ডেজ। ‘টাইগার ৩’র শুটিং সেট থেকেই যে ছবি পোস্ট করছেন তা তার ক্যাপশনেই স্পষ্ট ছিল।

ক্যাপশনে লিখেছিলেন, ‘যখন আপনি মনে করেন যে গোটা দুনিয়ার ভার আপনি নিজের কাঁধে নিয়ে রেখেছেন, তখন কাঁধ বলে দুনিয়া ছাড়ো, পাঁচ কিলোর ডাম্বেল তুলে দেখাও। টাইগার জখমি হ্যায়।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

আমি নিজের কাজ নিজে করতেই অভ্যস্ত: সালমান খান

Update Time : 08:48:48 am, Wednesday, 16 August 2023