Dhaka 7:09 pm, Monday, 20 April 2026

আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না : সারজিস আলম

  • Reporter Name
  • Update Time : 02:55:15 am, Sunday, 19 October 2025
  • 161 Time View

দেশের বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না।

শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

ফেসবুকে সারজিস লেখেন, স্বৈরাচারের দোসরদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির আওতায় আনতে না পারা অন্তর্বর্তী সরকারের অন্যতম বড় ব্যর্থতা, যার ফল বাংলাদেশকে দীর্ঘ মেয়াদে ভোগ করতে হবে।

তিনি আরো লেখেন, বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না। এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ। তথাকথিত তদন্ত কমিটির নাটক বাদ দিয়ে এর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করা হোক।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে গতকাল দুপুরে অগ্নিকাণ্ড ঘটে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম ইপিজেডের একটি কারখানায় আগুন লাগে। টানা ১৭ ঘণ্টা জ্বলার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ছাড়া বৃহস্পতিবার রাতে টাঙ্গাইলের ঘাটাইলে একটি সুতার মিলে আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে। ১৪ অক্টোবর মিরপুরের রূপনগরে একটি কেমিক্যাল গোডাউন এবং পোশাক কারখানায় আগুনে ১৬ জন প্রাণ হারান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

আগুন লাগার ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে দেখি না : সারজিস আলম

Update Time : 02:55:15 am, Sunday, 19 October 2025