Dhaka 9:13 pm, Tuesday, 21 April 2026

আক্কেল থাকলে কেউ রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে না – তথ্যমন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 10:55:02 am, Tuesday, 22 August 2023
  • 470 Time View

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ মাহমুদ বলেছেন, ভারতীয় পত্রিকায় লেখা দেখে বিএনপি অস্থির হয়ে গেছে। তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম বিএনপি রাত ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছে। কারও যদি ‘আক্কেল’ থাকে তাহলে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে। সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়।

মঙ্গলবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ প্রশ্ন তোলেন।

সংবাদ কর্মীরা রাত ৩টায় সংবাদ সম্মেলনে যেতে বাধ্য কিনা এমন প্রশ্ন সামনে এনে হাছান মাহমুদ বলেন, বিএনপির মধ্যে একটি অস্থিরতা আমরা লক্ষ্য করছি। তারা যে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে, সেটির প্রমাণ হচ্ছে বাংলাদেশের ইতিহাসে মনে হয় প্রথম দেখলাম যে রাত ৩টায় সংবাদ সম্মেলন। কারও যদি আক্কেল থাকে তাহলে কেউ রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে? সংবাদ সম্মেলন তো সংবাদকর্মীদের নিয়ে ডাকতে হয়। সংবাদকর্মীরা রাত ৩টায় উনাদের সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য কি বাধ্য? আমি এমন কথা আগে আর শুনিনি।

নেতাকর্মীদের ওই রাতে গ্রেফতার করা হচ্ছিল-এ কারণে বিএনপি সংবাদ সম্মেলন ডেকেছে, একজন সাংবাদিক দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির কর্মীদের ইতোপূর্বে বহু সময় ধরা হয়েছে বা অ্যারেস্ট হয়েছে। আওয়ামী লীগের কর্মীও বিভিন্ন সময়ে অ্যারেস্ট হয়েছে। আমরাও কোনোদিন রাত ৩টায় সংবাদ সম্মেলন করিনি। বিএনপিও আগে কখনও রাত ৩টায় করেনি। তাদের মধ্যে যে অস্থিরতা এবং তারা যে এখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সেটারই প্রমাণ হচ্ছে রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকা।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

আক্কেল থাকলে কেউ রাত ৩টায় সংবাদ সম্মেলন ডাকে না – তথ্যমন্ত্রী

Update Time : 10:55:02 am, Tuesday, 22 August 2023