Dhaka 5:28 am, Tuesday, 21 April 2026

আইসিসিবিতে জাতীয় ফার্নিচার মেলা শুরু

  • Reporter Name
  • Update Time : 08:15:37 am, Tuesday, 14 October 2025
  • 183 Time View

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ শুরু হয়েছে ২০তম জাতীয় ফার্নিচার মেলা ২০২৫। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে এ বছর আরও বড় পরিসরে এ মেলার আয়োজন করা হয়েছে।

এবার আইসিসিবির গুলনকশা, পুষ্পগুচ্ছ ও রাজদর্শন হলে মেলা চলবে ১৪ থেকে ১৮ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। দর্শনার্থীদের সুবিধার্থে এবারও কোনো প্রবেশমূল্য রাখা হয়নি। আজ মঙ্গলবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ড. কে এম আক্তারুজ্জামান।

মেলায় এবার ৪৮টি স্বনামধন্য ফার্নিচার প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। হাতিল, নাভানা, পারটেক্স, অটবি, নাদিয়া, ওমেগা, আখতার, ব্রাদার্স, রিগালসহ দেশের শীর্ষস্থানীয় ফার্নিচার নির্মাতা প্রতিষ্ঠানগুলো তাদের নতুন ডিজাইন ও উন্নতমানের পণ্য প্রদর্শন করবে। ফার্নিচারের পাশাপাশি ঘর সাজানোর আনুষঙ্গিক পণ্যসামগ্রীও প্রদর্শিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

আইসিসিবিতে জাতীয় ফার্নিচার মেলা শুরু

Update Time : 08:15:37 am, Tuesday, 14 October 2025