জাতিসংঘ যখন ৮০ বছরের ইতিহাসের সবচেয়ে অস্থির সময় পার করছে, তখন এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে সংস্থাটিকেই আক্রমণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি পশ্চিমা দেশ এবং তাদের সীমান্তে আক্রমণের জন্য জাতিসংঘ অর্থায়ন করছে বলে অভিযোগ তুলেছেন। খবর আল জাজিরার।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে তিনি দাবি করেছেন, জাতিসংঘ অবৈধ অভিবাসীদের খাদ্য, আশ্রয়, পরিবহন এবং অর্থ সহায়তা দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহায়তা করছে।
জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, বিতরণ কার্ড এবং পরিবহন কর্মসূচির মাধ্যমে সহায়তা প্রদান করে থাকে। তবে তা বিভিন্ন দেশের সরকারের সঙ্গে সমন্বয় করে করা হয়ে থাকে, কোনো দেশের সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সুবিধা করে দিতে নয়।
অভিবাসীদের আগ্রাসন সম্পর্কে ইউরোপকে সতর্ক করে দেন ট্রাম্প। তিনি অভিযোগ করেন, লন্ডনের মেয়র সাদিক খান শরিয়া আইন আরোপ করতে চান।
মার্কিন প্রেসিডেন্ট অভিবাসন এবং নবায়নযোগ্য জ্বালানিকে ‘মুক্ত বিশ্বের’ জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, কিছু দেশ তাদের সীমান্ত নীতির জন্য ‘নরকে যাচ্ছে’।
অন্যদিকে জলবায়ু পরিবর্তনকে সবচেয়ে বড় প্রতারণা বলে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘আমি বলতে চাই যে অভিবাসন এবং তথাকথিত নবায়নযোগ্য জ্বালানির উচ্চ মূল্য মুক্ত বিশ্বের একটি বৃহৎ অংশকে ধ্বংস করছে।’
Reporter Name 









