Dhaka 5:40 am, Monday, 8 June 2026

৪-৩ গোলের রোমাঞ্চে হার বাংলাদেশের

  • Reporter Name
  • Update Time : 04:43:48 pm, Thursday, 9 October 2025
  • 187 Time View

বাংলাদেশ দল এই ম্যাচটি খেলছে র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থেকে। সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪ নম্বরে, হংকং ১৪৬-এ। হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ কখনো জেতেওনি। এমন অসম লড়াইয়ে ১৩ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। তবে শেষটা ভালো হয়নি। প্রথমার্ধের যোগকরা সময়ে ১-১ গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। দ্বিতীয়ার্ধের ত্রিশ মিনিটে আরো দুই গোল হজম করে পিছয়ে পরে বাংলাদেশ। সেখান থেকে দুই গোল করে স্বাগতিকদের ম্যাচে ফেরান মোরসালিন ও শমিত সোম। তবে শেষ বাঁশি বাজার একেবারে শেষ মুহুর্তের গোল ৪-৩-এ হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে এই মাঠেই আশা জাগিয়ে সিঙ্গাপুরের কাছেও ২-১ গোলে হারে জামাল তপুরা
গ্রুপে তিন ম্যাচ এক পয়েন্ট বাংলাদেশের। সমান ম্যাচের চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষদল ছিল হংকং। টিকে থাকতে এই ম্যাচে জয় প্রয়োজন বাংলাদেশের। এমস ম্যাচে শোমিত সোম, জামাল ভূঁইয়া, ফাহামিদুল ইসলামদের বেঞ্চে রেখে ম্যাচের একাদশ সাজান হাভিয়ের কাবরেরা। যার ফলও দিয়েছে হাতে নাতে। মাঠে শমিত সোম, জায়ান, ফাহমিদুলের অনুপস্থিতি চোখে পরেছে বারবার।
তবে ম্যাচের ১৩তম মিনিটে গ্যালারিতে বয়ে যায় আনন্দের বন্যা। বাম দিকের বক্সের বাইরে থেকে হামজার চোখ ধাঁধানো বাঁকানো ফ্রি কিক এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে চোখের পলকে জালে জড়ায়। চলতি বাছাইয়ে এ নিয়ে দ্বিতীয় গোল পেল বাংলাদেশ। সবশেষ সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যাওয়া ম্যাচে লক্ষ্যভেদ করেছিলেন রাকিব। লাল-সবুজের জার্সিতে এ নিয়ে দ্বিতীয় গোল করলেন হামজা। গত জুনে জাতীয় স্টেডিয়ামেই ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত গোলের খাতা খুলেছিলেন লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডার। একটু পরই হংকংয়ের আক্রমণ ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তিতে রাখেন মিতুল। এগিয়ে যাওয়া গোল পেয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠা দল প্রতিপক্ষের রক্ষণে চাপ দিতে থাকে। ২১তম মিনিটে সোহেল রানা জুনিয়রের শট ক্রসবারের অনেক উপর দিয়ে যায়। ৩৯তম মিনিটে এভারটন কামারগোর শট আটকাতে ঝাঁপিয়েও নাগাল পাননি মিতুল। তবে বল বেরিয়ে যায় দূরের পোস্টের বাইরে দিয়ে। একটু পর হামজার ব্যাক পাসে সোহেল রানা জুনিয়রের শট হয় লক্ষ্যভ্রষ্ট। হংকং ৪২তম মিনিটে বাংলাদেশের জালে বল জড়ালেও অফসাইডের কারণে পায়নি গোল। কিন্তু যোগ করা সময়েই বাড়ল বিপদ। কর্নার ক্লিয়ার করতে একের পর হেডে চেষ্টা করতে থাকেন ডিফেন্ডাররা। এক পর্যায়ে ফয়সাল আহমেদ ফাহিমের হেডে বল চলে যায় ফাঁকায় থাকা এভারটনের পায়ে। সহজ টোকায় জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এই ফরোয়ার্ড। অদ্ভূতূড়ে গোল হজম করে ক্ষোভ উগরে দেন হামজা। বল কুড়িয়ে স্বজোরে মেরে মাঝমাঠে পাঠিয়ে দেন তিনি। এরপরই বাজে বিরতির বাঁশি।
দ্বিতীর্ধের শুরুতে আরো এক গোল হজম করে বাংলাদেশ। জুনিয়র সোহেল রানা ব্যাকপাসে গোলরক্ষক মিতুল মারমার কাছে যাওয়ার আগেই চলে যায় রাফায়েলের পায়ে। তা থেকে গোল করে হংকংকে লিড এনেদেন এই বদলী নামা এই ফরোয়ার্ড। ম্যাচের ৫৯ মিনিটে তিন পরিবর্তন আনেন কাবরেরা। দুই সোহেল রানা সঙ্গে ফাহিমকে উঠিয়ে ফাহমিদুল, শমিত সোম ও জামাল ভূঁইয়াকে নামান এই স্প্যানিশ কোচ। ম্যাচের ৭৪ মিনিটে তৃতীয় গোলহজম করে জামালÑহামজারা (৩-১)। এবারও ডিফেন্ডাদের ভুলে গোলকরেন রাফায়েল মিরাকেস। ম্যাচের ৭৮ মিনিটে তাজ উদ্দিনের বদলে অভিষেক হয় জায়ান আহমেদের। জায়ানের অন্তভূক্তিতে খেলার গতি বাড়ে। মাচের ৮৪ মিনিটে এক গোল শোধও করে বাংলাদেশ। জামাল ভূঁইয়ার ফ্রিকিকে ফাহমিদুলের ভলি গোলরক্ষক গ্রিপ করতে ব্যর্থ হলে গোল করেন মোরসালিন (৩-২)। এসময়ে ব্যথা পেয়ে মাঠ ছারেন হংকংয়ের গোলরক্ষক ইউ হাং ফাই। এর পরের ১৫ মিনিটে জায়ান-শমিত সোমের কল্যানে একের ও এক আক্রমন করেছে বাংলাদেশ। ফলও আসে ম্যাচের যোগকরা সময়ের শেষ মিনিটে। মোরসালিনের কণ্যানে গোল করে ম্যাচে সমতা ফেরান শমিত সোম। উল্লাসে ফেটে পুরো স্টেডিয়াম। তবে স্টেডিয়ামের উল্লাস মুহুর্তেই থামিয়েদেন রাফায়েল মিরসিক। এই গোলের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় বাংলাদেশ দলের এশিয়ান কাপের মিশন। এই হারে চার ম্যাচের বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট। সাত পয়েন্ট নিয়ে গ্রুপের সেরা হংকং। ভারতের সঙ্গে ড্র করে পাঁচ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সিঙ্গাপুর আর দুই ড্র’তে ২ পয়েন্ট নিয়ে তিনে ভারত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

৪-৩ গোলের রোমাঞ্চে হার বাংলাদেশের

Update Time : 04:43:48 pm, Thursday, 9 October 2025