Dhaka 7:10 pm, Friday, 16 January 2026

১৪৬ কোটি টাকার কর ফাঁকি, ৩ কর কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

  • Reporter Name
  • Update Time : 01:42:36 pm, Thursday, 21 August 2025
  • 166 Time View

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন কর কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বৃহস্পতিবার কমিশনের সভায় এ মামলা করার অনুমোদন দেওয়া হয়। দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়ে বলেন, শিগগিরই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি করবেন। মামলায় ঢাকা কর অঞ্চল-৫-এর কর কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক, অতিরিক্ত কর কমিশনার গোলাম কবির ও উপ-কর কমিশনার লিংকন রায়কে আসামি করা হবে।
দুদক সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে দুটি মামলা করা হতে পারে।

এর আগে গত ১০ জুলাই দুদকের এনফোর্সমেন্ট ইউনিট ঢাকার কর অঞ্চল-৫, সার্কেল-৯০ (কোম্পানি)-এর অফিসে অভিযান চালায়। অভিযোগ ছিল, করদাতা প্রতিষ্ঠানের আয়কর নথি গায়েব করে সরকারের ১৪৬ কোটি ৫৭ লাখ টাকার রাজস্ব ক্ষতি করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

১৪৬ কোটি টাকার কর ফাঁকি, ৩ কর কর্মকর্তার বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

Update Time : 01:42:36 pm, Thursday, 21 August 2025