Dhaka 2:13 pm, Saturday, 14 March 2026

হৃতিক—রজনীকান্ত হাড্ডাহাড্ডি লড়াই; তিনদিনে আয় কত?

  • Reporter Name
  • Update Time : 12:48:06 pm, Sunday, 17 August 2025
  • 135 Time View

বি-টাউন এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির লড়াইয়ে আবারও সামনাসামনি হয়েছেন দুই সুপারস্টার—হৃতিক রোশন ও রজনীকান্ত।
গত ১৪ আগস্ট একই দিনে মুক্তি পেয়েছে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’ এবং লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’।
দুটি ছবিই মুক্তির আগে ব্যাপক আলোচনায় ছিল, আর মুক্তির পর বক্স অফিসে শুরু হয়েছে হাড্ডাহাড্ডি লড়াই।

হৃতিক রোশন, কিয়ারা আদভানি ও জুনিয়র এনটিআর অভিনীত ‘ওয়ার টু’ মুক্তির প্রথম দিনেই ঝড় তোলে বক্স অফিসে; যা অব্যাহত। প্রথম দিনে ছবিটি আয় করে ৫২ কোটি, দ্বিতীয় দিনে বেড়ে দাঁড়ায় ৫৭.৩৫ কোটি।
তবে তৃতীয় দিনে কিছুটা কমে আয় হয় ৩৩.২৫ কোটি। সব মিলিয়ে মাত্র তিন দিনেই ভারতের বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১৪২.৬ কোটি।
ট্রেড অ্যানালিস্টদের মতে, চতুর্থ দিন শেষে ছবিটির আয় ১৫০ কোটির ঘর পার হওয়া সময়ের অপেক্ষা মাত্র।
অন্যদিকে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যে দাপট দেখাতে পারেন সুপারস্টার রজনীকান্ত, তা আবার প্রমাণ করলেন। মুক্তির প্রথম দিনেই তার অভিনীত ‘কুলি’ ছবিটি আয় করে ৬৫ কোটি।
দ্বিতীয় দিনে সামান্য কমে দাঁড়ায় ৫৪.৭৫ কোটি এবং তৃতীয় দিনে সংগ্রহ হয় ৩৮.৬ কোটি। ফলে মাত্র তিন দিনেই ছবিটির ভারতীয় নেট আয় দাঁড়িয়েছে প্রায় ১৫৮.৩৫ কোটি।

তিন দিনের হিসেবে, রজনীকান্তের ‘কুলি’ আয় করেছে হৃতিকের ‘ওয়ার টু’ এর থেকে প্রায় ১৫.৭৫ কোটি বেশি। যদিও ‘ওয়ার টু’ মুক্তির প্রথম দুই দিনে ধারাবাহিক বৃদ্ধি দেখিয়েছে, অন্যদিকে ‘কুলি’র আয় দ্বিতীয় দিন থেকে কিছুটা কমতির দিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

হৃতিক—রজনীকান্ত হাড্ডাহাড্ডি লড়াই; তিনদিনে আয় কত?

Update Time : 12:48:06 pm, Sunday, 17 August 2025