Dhaka 4:38 pm, Saturday, 18 April 2026

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু।

চট্টগ্রামে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর। 

৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের মগ পুকুর এলাকায় ঢাকা অভিমুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মগপুকুর এলাকা অতিক্রম করছিল। এ সময় মহাসড়ক উপর রাখা বালুর স্তুপকে পাশ্ব কাটিয়ে যাবার সময় একইমুখী একটি অজ্ঞাত কাভার্ডভ্যান পেছন থেকে চাপা দিলে মোটরসাইকেলে থাকা দুই যুবক মহাসড়কের উপর পড়ে গেলে কাভার্ডভ্যানটি তাদের শরীরের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে দুজনেই মারা যান। 

 নিহতরা হলেন, ফেনী ছাগলনাইয়া থানাধীন এলাকার মোঃ মিরাজের পুত্র মোঃ ইউনুস (১৮) এবং একই থানার বাসিন্দা মোঃ শাহজামাল(১৮)।সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া হাইওয়ে থানায় অফিসার ইনচার্জ আব্দুল মমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু।

Update Time : 07:23:31 pm, Thursday, 5 December 2024