Dhaka 6:58 pm, Friday, 16 January 2026

সিলেটে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 05:16:41 pm, Wednesday, 22 October 2025
  • 111 Time View

সিলেটে রেললাইন থেকে কলেজছাত্রের ও সুরমা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় রেললাইন থেকে কলেজছাত্র ও কিনব্রিজের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।

রেলের নিচে কাটা পড়ে নিহত মতিউর রহমান সিলেটের জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পানিছড়া গ্রামের মৃত কুটু মিয়ার ছেলে। সে এমসি কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
পরিবারের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, মতিউর রহমানের ঘনিষ্ট বন্ধু জালালের সাথে তাঁর কিছু ব্যক্তিগত ভিডিও ছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওগুলো ছড়িয়ে পড়লে মানসিক চাপ নিতে না পেরে মতিউর হয়তো আত্মহত্যা করেছে।

সিলেট রেলওয়ে থানার ওসি আবদুল কুদ্দুস জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে, বুধবার বিকেল ৫টায় সুরমা নদীর কিনব্রিজের দক্ষিণ-পশ্চিম প্রান্তে কুমিল্লাপট্টি এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে তার পরিচয় সনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি মিজানুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

সিলেটে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

Update Time : 05:16:41 pm, Wednesday, 22 October 2025