Dhaka 10:04 am, Monday, 20 April 2026

‘সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়ি তুলে দেওয়া হবে’

  • Reporter Name
  • Update Time : 05:02:57 pm, Wednesday, 22 October 2025
  • 107 Time View

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটিকে(বিআরটিএ) নিয়ন্ত্রণমূলক সংস্থার বদলে সেবামূলক সংস্থায় পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বুধবার (২২ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে নিরাপদ সড়ক দিবসের আলোচনায় তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, বিআরটিএকে সেবামূলক সংস্থার পরিণত করতে ড্রাইভিং ইনস্টিটিউটের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। এই লক্ষ্যে জেলা পর্যায়ে মোটরসাইকেল চালকদের মাঝে সচেতনতা বাড়াতে ১০ হাজার হেলমেট বিতরণ করা হবে। এর পাশাপাশি ভাতার ব্যবস্থা করা হবে।

উপদেষ্টা আরও বলেন, সড়কে ফিটনেসবিহীন যানবাহনের কারণে দুর্ঘটনা বাড়ছে। নাগরিকদের ভোগান্তি এবং দুর্ঘটনা কমিয়ে আনতে ফিটনেসবিহীন গাড়ি সরিয়ে ফেলা হবে। এছাড়া সড়ক দুর্ঘটনায় যারা নিহত বা ক্ষতিগ্রস্ত হয় তাদের সহায়তা দিতে নির্দেশনা দেন উপদেষ্টা।

পরে অনুষ্ঠানে বিআরটিএ নির্বাচিত দেশের ১৬ জন দক্ষ গাড়ি চালকদের পুরস্কার ও মোটরসাইকেল চালকদের হাতে হেলমেট তুলে দেন অতিথিরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

‘সড়ক থেকে ফিটনেসবিহীন গাড়ি তুলে দেওয়া হবে’

Update Time : 05:02:57 pm, Wednesday, 22 October 2025