Dhaka 5:19 am, Thursday, 23 April 2026

শেখ হাসিনা দেশত্যাগে নিষেধাজ্ঞা

  • Reporter Name
  • Update Time : 12:53:19 pm, Wednesday, 17 September 2025
  • 116 Time View

‎জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর ভাটারা থানা এলাকায় মো. জাহাঙ্গীর হত্যা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৯ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

‎ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা এই আদেশ দিয়েছেন।

‎আদালতের পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জাকির হোসেন আজ বুধবার বলেন, আসামিরা বিদেশে পালিয়ে যেতে পারেন, এ আশঙ্কায় মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক নাজমুল আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের দেশত্যাগের নির্দেশ দেন।

‎‎দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ পাওয়া উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলাম, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা, সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়াল, আওয়ামী লীগ মহিলা লীগের সদস্য নুজহাত সারওয়াত তমা, মিরপুর যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, শেরেবাংলা নগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. বশির আহমেদসহ প্রমুখ।

‎মামলার অভিযোগে সূত্রে জানা যায়, গত বছরের ২১ জুলাই আন্দোলন চলাকালে ভাটারা থানা এলাকায় ভিকটিম জাহাঙ্গীর আন্দোলনে অংশগ্রহণ করেন। এই আন্দোলনকে দমাতে শেখ হাসিনার নির্দেশে অন্য আসামিরা দাঙ্গা তৈরি করে। আওয়ামী লীগের অর্থের যোগানদাতাদের মদতে অন্য আসামিরা অস্ত্র, গোলাবারুদ, লাঠিসোটা নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। আন্দোলন ছত্রভঙ্গ করতে তারা একাধিক ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ সময় ভিকটিম জাহাঙ্গীর গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। ওই ঘটনায় এ বছরের ২৪ ফেব্রুয়ারি ভাটারা থানায় হত্যা মামলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

শেখ হাসিনা দেশত্যাগে নিষেধাজ্ঞা

Update Time : 12:53:19 pm, Wednesday, 17 September 2025